Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স হাইকোর্টে

স্টাফ করেসপন্ডেট
৯ জুন ২০২৬ ১৭:০৫

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ফাঁসির রায়ে সই করার পর প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়।

ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াই ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

এর আগে গত ৭ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। অর্থ পরিশোধ না করা হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও তা প্রত্যাহারের কোনো আবেদন করা হয়নি। এছাড়া স্বপ্না আক্তার তার স্বামীকে পালাতে সহায়তা করেছেন এবং অপরাধ প্রতিরোধে কোনো ভূমিকা রাখেননি বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর