ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বার আইনজীবী সমিতি।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় সমিতির উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি চলাকালীন শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের বিচার বিভাগ ও সামগ্রিক কল্যাণের স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয় এই স্মরণ অনুষ্ঠানে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বার আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মো. আনোয়ার জাহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান। এই দোয়া ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও অংশ নেন সমিতির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিসসহ ঢাকা বার আইনজীবী সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ আইনজীবীগণ।