Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১১:১৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১২:২৮

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঢাকা: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে এই শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। সেখানে তিনি দুই নেতার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৫ মার্চ নিজ কার্যালয়ে প্রথমদিন দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার কাজল। দায়িত্ব গ্রহণের দিন তিনি প্রয়োজনীয় কিছু নথিতেও স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। ১৯৯৬ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগ দেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচিত হওয়ার পর বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর