Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫ জনকে সাজা ও ৪টি যানবাহন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চালক আজিজুল হাকিম (২২), আল আমিন (২৫) ও হৃদয়কে (২৪) ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং হেল্পার নাইম (১৮) ও জুলহাসকে (২২) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও মাটি পরিবহণে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ‘অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর