Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে ২ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি নারী

লোকাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১২:৫২

ছবি: সংগৃহীত।

বেনাপোল: ভারতের মহারাষ্ট্রে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি এক নারী। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে তিনি ভারতের মহারাষ্ট্রে যান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে রিমা আক্তার (২২) নামের ওই নারীকে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ওই নারীকে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ওই নারী দেশের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাজাঁখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। অবৈধভাবে দুই বছর আগে তিনি ভারতে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

সাজাভোগ শেষে মহারাষ্ট্রের একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তিনি। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হলো।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই নারী ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত দুই বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরেছে।ইমিগ্রেশন এবং পোর্ট থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা এক বাংলাদেশি নারীর কাগজপত্রের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর