Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ০৯:৩২ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১২:৫৪

জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ বৃহষ্পতিবার যুক্তিতর্ক শুরু হচ্ছে। কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে এ বিচার কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

সাধারণত মামলায় প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে থাকে। তবে এ ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরাই আগে তাদের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে জমা দেন হাসানুল হক ইনু। তার আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য উপস্থাপন করা হয়। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন ইনু। এতে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যদের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন, শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। এছাড়া এতে বহু মানুষ আহত হন।

এ ঘটনায় হত্যার পাশাপাশি উসকানি ও প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর