Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:০৭

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের অপেক্ষা শুরু হয়েছে। মামলায় যুক্তি ও পাল্টা যুক্তি খণ্ডন শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।

বিজ্ঞাপন

শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করেননি। ফলে মামলাটির রায় এখন যেকোনো দিন ঘোষণা করা হতে পারে।

এর আগে, গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষও তাদের যুক্তি তুলে ধরে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন।

এ ছাড়া আহত হন আরও বহু সাধারণ মানুষ। এসব ঘটনার প্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর