Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে রিট

স্টাফ করেসপন্ডেট
৪ মার্চ ২০২৬ ১৩:০৯

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ এই রিট দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রিটে এসব নিয়োগের আইনি ভিত্তি ও সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ করে প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর