Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
৪ মার্চ ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৬:৩৪

ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহমুদ হাসান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উভয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মাহমুদ হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার মামলাটিও তদন্তাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ করা জরুরি।

বিজ্ঞাপন

অন্যদিকে, জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং সম্পদ বিবরণী দাখিল না করার মামলাটি তদন্তাধীন রয়েছে। অনুসন্ধানকালে তার দেশত্যাগের আশঙ্কার কথা উল্লেখ করে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়।

আদালত উভয় আবেদনে সাড়া দিয়ে মাহমুদ হাসান ও জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।