Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। মামলাগুলো হলো- ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা।

অন্য মামলাটি করা হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আইভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। এরপর একে একে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন।

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ ওই জামিন আদেশ স্থগিত করেন। পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে হাইকোর্টের সর্বশেষ আদেশে পাঁচ মামলায় জামিন পাওয়ায় তার মুক্তির পথ খুলে গেল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর