Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাক্ষী হাজিরে ব্যর্থ ইনুর আইনজীবী, ২২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য

স্টাফ করেসপন্ডেট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

জাসদ সভাপতি হাসানুল হক ইনু

ঢাকা: কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাফাই সাক্ষ্যের দিন ছিল আজ। তবে আইনজীবীরা সাক্ষী হাজির করতে না পারায় ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামা ছাত্র-জনতার ওপর ইনুর নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা গুলি চালায়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ছাড়া বহু মানুষ আহত হন। উসকানি ও প্ররোচনাসহ মোট আটটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর