Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্লট দুর্নীতি মামলা / শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক।

ঢাকা: পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক এই রায় ঘোষণা করেন।

রায়ে আদালত শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে প্রতিটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৬ মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া মামলায় অভিযুক্ত সাবেক রাজউক কর্মকর্তা খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করায় এবং তার শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা শেখ রেহানার সন্তান রাদওয়ান ও আজমিনার নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। পাশাপাশি রাজধানীতে থাকা স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন রাখা হয়।

তদন্তে আরও উঠে আসে, ভাই-বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

এই দুই মামলায় দুদক মোট ২২ জনকে অভিযুক্ত করে। এর আগে একই ধরনের অভিযোগে দায়ের করা চারটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর