Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬ ২২:১৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২২:২৭

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এই যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে। যা লেবানন সময় আজ রাত ১২ টা এবং বাংলাদেশ সময় ভোর রাত ৩টা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে দারুণ আলোচনা করেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘মঙ্গলবার, ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এই দুই দেশ ওয়াশিংটন ডিসিতে আমাদের মহান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেছিল। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান ‘রাজিন’ কেইনের সঙ্গে, ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি।’’

‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য গৌরবের বিষয় ছিল এবং এটি হবে আমার ১০ম, তাই চলুন—এটি সফল করি!’

গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর