Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬ ১০:৪১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১৮

ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে সম্মুখ যুদ্ধে তাদের এক সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, নিহত সেনার নাম সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) আইয়াল উরিয়েল বিয়াঙ্কো। লড়াই চলাকালীন তিনি প্রাণ হারান। একই ঘটনায় এক রিজার্ভিস্ট সেনা মাঝারি ধরনের এবং অন্য দুই রিজার্ভিস্ট সেনা সামান্য আহত হয়েছেন।

আইডিএফ আরও জানিয়েছে, আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর