Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে: লেবাননের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬ ২২:৫৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০১:১৮

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এতে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখবে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘যত দ্রুত সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন বলে জানান। তার দাবি, লেবাননের পক্ষ থেকেই আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন

এদিকে চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের চাপও ক্রমেই বাড়ছিল। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা করছে, আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর