Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানি আলোচকেরা পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন

আর্ন্তজাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬ ১২:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৩:৩২

ছবি: গেটি ইমেজেস।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে।

বিবিসির খবরে বলা হয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই আলোচনা ইরান প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে হবে।

তবে দফাগুলো ঠিক কী কী, তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।

বিজ্ঞাপন

মোগাদ্দাম আরও বলেছেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ায় ইরানি জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। সেই সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর