Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৬ ১২:৪৯ | আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:০৫

ছবি: রয়টার্স

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। পরে বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, তারা ‘তাৎক্ষণিক হুমকিগুলো’র দূর করা অব্যাহত রাখবে।

যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহও। তবে গোষ্ঠীটির কর্মকর্তাদের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় এক ঘণ্টা দক্ষিণ লেবাননে এক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। যদিও ইসরায়েলি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোন হামলায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৪৭ জন। হিজবুল্লাহর ড্রোন হামলায় দুই দফায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৫ সেনা আহত হওয়ার পর বড় পরিসরে এই হামলা চালায় আইডিএফ। পাল্টাপাল্টি এই হামলার পর শুক্রবার যুদ্ধবিরতিতে গেল দুই পক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর