Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যে ‘মার্কিন ঘাঁটিগুলো’ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ২৩:৩৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৭

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য ঝুঁকির কারণ।

শনিবার (১৪ মার্চ) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাকের বলেন, ‌‘চলমান যুদ্ধ একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণ করেছে, আমাদের অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না; বরং এগুলো হুমকি।’

একইসঙ্গে তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে কোরবানি দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারও ব্যাপারে তাদের কোনও মাথাব্যথা নেই।

বিজ্ঞাপন

ইরানের এই স্পিকার আরও বলেন, আমেরিকার ওপর নির্ভর করে বা তাদের আশ্রয়ে যারা থাকে, তারা আক্ষরিক অর্থেই নগ্ন কিংবা অরক্ষিত!

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর