ইরানের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার যে অঙ্গীকার করেছে, ইরান তার প্রশংসা করে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনে আসছি তার প্রশংসা করি; আর তা হলো তারা তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ডকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন জানিয়ে আসছিল রিয়াদ। সে সময় সৌদি আরব অঙ্গীকার করেছিল, ইরানের ওপর হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।