Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

আর্ন্তজাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ১১:৩৫ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৩:৩২

আলী লারিজানি।রয়টার্স ফাইল ছবি

ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

সোমবার (২ মার্চ) রয়টার্সের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টাও ছিলেন এই নিরাপত্তা প্রধান।

তিনি তার পোস্টে বলেছেন, ট্রাম্প তার ‘কল্পনাপ্রসূত ধারণা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছেন এবং এখন আমেরিকান হতাহতের আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

লারিজানি আরও লিখেছেন, ‘ট্রাম্প তার স্বরোচিত স্লোগান ‘আমেরিকা ফার্স্ট’ কে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তরিত করেছেন এবং ইসরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান সৈন্যদের উৎসর্গ করেছেন।

ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান সৈন্য এবং তাদের পরিবারকেই এর মূল্য দিতে হবে।

বিজ্ঞাপন

অভিনেতা শামস সুমন আর নেই
১৭ মার্চ ২০২৬ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর