Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:০১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রাজধানীর ২৯ মিন্টো রোডে এই শুভেচ্ছা বিনিময় হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতারা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে (২৯ মিন্টো রোড, ঢাকা) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াত।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর