Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ২২:৪১

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৫ শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৪ শিশু এবং সন্দেহজনক হামে ৯৪১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ১৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৮৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর