Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬ ১৩:৩৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রামের তিনটি জোন ও একটি করপোরেট শাখা এবং কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বগুড়া ও সিলেট জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, একটি করপোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর