Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:১৯ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:১৫

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব।

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরে বিসিএস পরীক্ষায়ও নিজের ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থপাচার ও আর্থিক অনিয়ম-সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

বর্তমানে আহসান হাবিব বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে তার সামনে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ এবং করদাতাবান্ধব সেবা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সারাবাংলা/এসএ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর