Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেন্ট ব্যাংকিংয়ে সমতা-দ্রুত সেবা-ঋণসীমা বাড়ানোর প্রস্তাব এবিবি’র

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ০০:৫২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:১৬

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে এজেন্ট ব্যাংকিং খাতে সমতা নিশ্চিত, দ্রুত সেবা চালু এবং ঋণসীমা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব তুলে ধরেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান ও মাসরুর আরেফিন এ কথা ব‌লেন।

তি‌নি বলেন, ব্যাংকগুলোর নিয়মিত কিছু বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। তবে বিশেষভাবে এজেন্ট ব্যাংকিং সেবায় ব্যাংকগুলোর মধ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস)-এর মতো দ্রুত সেবা দেওয়ার সময় হয়েছে, যা গ্রাহকসেবাকে আরও সহজ ও গতিশীল করবে বলে মনে করছেন ব্যাংকাররা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে ব্যক্তিগত ঋণের সীমা বাড়ানো এবং গাড়ি খাতে বিনিয়োগের সীমা হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।
ব্যাংকিং খাতের সম্প্রসারণ ও ভোক্তা অর্থায়ন বাড়াতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে এবিবি।

বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা কামনা করেছেন ব্যাংকগুলোর প্রতিনিধিরা। তারা মনে করেন, ডলারের অস্থিরতা কমাতে নীতিগত সহায়তা জরুরি।

সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যাংকিং সেবার গতি বাড়বে এবং আর্থিক খাত আরও প্রতিযোগিতামূলক ও গ্রাহকবান্ধব হবে।

সার‌বাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর