Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেন্ট ব্যাংকিংয়ে নতুন ফরম্যাটে তথ্য জমা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:৩৮

– ছবি : প্রতীকী

ঢাকা: দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত তফসিলি ব্যাংকগুলোর জন্য তথ্য দাখিলের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের পরিসংখ্যান বিভাগের এজেন্ট ব্যাংকিং সার্কুলার অনুযায়ী, সংশোধিত ফরম্যাটে মাসিক তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগামী জুন ২০২৬ থেকে প্রতিমাসের এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। পাশাপাশি, জমা দেওয়া তথ্যের সারসংক্ষেপ হার্ডকপিও নির্ধারিত ফরমেটে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

নতুন ফরম্যাটে এজেন্ট, আউটলেট এবং হিসাবধারীদের লিঙ্গভিত্তিক তথ্য, আউটলেটভিত্তিক লেনদেন, এজেন্টদের লাভজনকতার অবস্থা সহ বেশ কিছু নতুন সূচক যুক্ত করা হয়েছে। সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও স্টেকহোল্ডারদের চাহিদা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

তবে পুরনো ফরম্যাটেও আগস্ট ২০২৬ পর্যন্ত তথ্য দাখিল চালু থাকবে। সেপ্টেম্বর ২০২৬ থেকে পুরনো নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া, জিওলোকেশন ম্যাপিং সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তা ইমেইলের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য দাখিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর