Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালানি তেলের কারণে গণপরিবহণে ভাড়া বাড়ার আশঙ্কা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:৫১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী।

ঢাকা: জ্বালানি তেলের কারণে গণপরিবহণের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের কারণে গণপরিবহণের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। জ্বালানি সংকটের কারণে পরিবহণ সংকটও তৈরি হবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘সরকার রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, ট্রেনের শিডিউল স্বাভাবিক রাখতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। ঈদযাত্রার সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটলে তা দ্রুত সামাল দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও
তিনি উল্লেখ করেন। যাত্রীদের এমন পরিস্থিতিতে ধৈর্য ও সহযোগিতা দেখানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

৩৮ বছরে পদার্পণ করল শেলটেক
১৩ মার্চ ২০২৬ ১৬:১১

আরো

সম্পর্কিত খবর