Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত রাখার প্রস্তাব সংসদে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:০৮ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৫৩

বাজেট আলোচনায় এমপি ডা. মাহবুবুর রহমান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় এবং এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।’

তিনি উল্লেখ করেন, অলাভজনক প্রতিষ্ঠান কীভাবে করযোগ্য হয় তা বোধগম্য নয়। বিগত সরকার একে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখেছে এবং এখান থেকে কর আদায়ের নামে চাঁদাবাজি করেছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করছে উল্লেখ করে তিনি ট্রাস্টি বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোকে করের আওতা থেকে বাইরে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘সামাজিক সেফটি নেট বা পারিবারিক কার্ডের কোনো তুলনা হয় না।’ বিরোধী দল শুরুতে পারিবারিক কার্ড নিয়ে সমালোচনা করলেও পরবর্তীতে তারা এর গুরুত্ব বুঝতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর