Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৫

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ২১:৪০

প্রতীকী ছবি

ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২১ জুন) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১৫ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১০ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর