Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে গোলাগুলি, কুখ্যাত সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৮:১৫ | আপডেট: ১৬ জুন ২০২৬ ১৯:১৫

কুখ্যাত সন্ত্রাসী টান আকাশকে গ্রেফতার।

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী এবং হত্যাসহ ১৩ মামলার আসামি টান আকাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১০ জুন মিরপুর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ দলের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়। সেখানে আকাশ ওরফে টান আকাশ, গাল কাটা রাব্বি, আল-আমিন, র‌্যাপার পারভেজসহ আরও কয়েকজন বিদেশী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গোলাগুলির মাধ্যমে হৃদয় ওরফে গন্ডারকে আহত করে এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পরপরই র‌্যাব-৪ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামি আকাশ ওরফে টান আকাশের অবস্থান শনাক্ত করে আজ মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ আশেপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৩টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর