Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৮:৫৮

তার চুরির ঘটনায় গ্রেফতার ২ আসামি

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সোয়া ৪টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় বিটিসিএল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহাবাগ থানায় একখানা মামলা করে। ওই ঘটনার সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিষয়টির ওপর ছায়া তদন্ত শুরু করে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় সচিবালয়ে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্রকে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে গত ২২ মে সচিবালয়ে ৩নম্বর ভবন থেকে তার চুরি করে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকানে প্রতি কেজি ৬০০ টাকা হারে সর্বমোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রয় করেছে বলে সিটিটিসি টিমকে জানায়।

তিনি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকান থেকে রেজাকুল ইসলামকে (৩২) গ্রেফতার করে তার দেখানো মতে চকবাজার থানাধীন ২৭নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডের ভাঙ্গারীর গোডাউন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি চক্র জড়িত আছে বলে প্রাথমিকভাবে তদন্তকারী টিম জানতে পেরেছে। ওই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত অব্যহত আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর