Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইমাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২৩:৪০

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার (৩১ মে) বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মে) রাত ৯টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা আলামত ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর