Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬১

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ০০:৩১

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে এক শিশুসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২৯ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ১ লাখ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনারবলেন, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ১৫ জন। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর