Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৬

ঢাকা: রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. সবুজ (২০), মো. আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মো. আরিফ (২৬), মো. কবির (২২), মো. রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফ রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফ নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশিব (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফ সজল (৩৫) ও মো. শাহ আলম সেলিম (৪৭)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর