Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৮:১৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।’

উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন—আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির ( ৪৫), রিপা আক্তার (২২), পারুল বেগম (৪২), জেসমিন বেগম ( ৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নীরব হোসেন ওরফে অভি (৩৩) ও মো. নাঈম (১৯)।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর