Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় ব্লক রেইড অভিযানে গ্রেফতার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:০৩

প্রতীকী ছবি। সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদার টিটিপাড়া রেললাইনের পাশের এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২৬ এপ্রিল) মুগদা থানাধীন টিটিপাড়া রেললাইনের পাশের এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্তকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

বিজ্ঞাপন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর