ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১১৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১ টি বাস, ৪ টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮ টি বাস, ৪ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৭ টি গাড়ি ডাম্পিং ও ১৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।