ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (৬ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
রোববার (৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪৬টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৫৬৩টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ১৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি, ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩২৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৯০টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে।
এ ছাড়াও, অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।