Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্টনে গোয়েন্দা পুলিশের ব্লক রেইড, ৭ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ০০:১৬

ঢাকা: রাজধানীর পল্টন থানা এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে গ্রেফতার ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিয়েন গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম দৈনিক বাংলা মোড় এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর কারাদণ্ড হওয়া ৭ জন হলো- জসিম উদ্দিন (১৯), মো. ইব্রাহিম (২১), মো. সোহাগ (২৬), তালহা ইসলাম রিদান (২০), মো. ডালিম (২৭), মো. ইয়ামিন (৩২) ও মো. ইউসুফ (২০)।

বিজ্ঞাপন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে দুই জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর