Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সদরঘাটে ৪০ লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:২০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২৩:০৩

সদরঘাটে ৪০ লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেইটে উপস্থিত জনসাধারণ জালনোটসহ একজনকে আটক করে রেখেছে বলে সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের প্রেক্ষিতে কোতয়ালি থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের কাছ থেকে আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়। এ সময় তার থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার বলেন, ‘প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর