Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২১:১২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২৩:১১

ঢাকা: রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১১ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

ডিসি মিডিয়া বলেন, শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে ডিবি-মিরপুর বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে অবস্থিত লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহেল ও হানিফকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

নাসিরুদ্দিন বলেন, গ্রেফতার আসামির দেহ তল্লাশীকালে মো. হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মো. সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর