Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মাদরাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২০:১৫

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষকের নাম সিব্বির আহমেদ হাসান। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়ার ছালেহ আহমদের ছেলে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোড সংলগ্ন মাদরাসা ভবন থেকে ও্ই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, আলুরঘাট রোডের টিঅ্যান্ডটি অফিসের পশ্চিম পাশে নিশান প্লাজা নামে ভবনের ৫ম তলায় ফ্লাট ভাড়া নিয়ে তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা পরিচালিত হয়ে আসছে। একই বাসায় মাদরাসার কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি রুমে ওই শিক্ষক সপরিবারে থাকতেন।

বিজ্ঞাপন

ঘটনার রাতে শিক্ষক হাসানের সঙ্গে মাদরাসার আর্থিক লেনদেন নিয়ে পরিচালনা কমিটির সদস্যদের কথা কাটাকাটি হয়। এছাড়া ওই শিক্ষক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর