Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর লালবাগে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২২:২৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর লালবাগ থানা এলাকার ডুরি আঙ্গুল লেনের নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পৌনে ৪টার দিকে খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ডুরি আঙ্গুল লেন এর রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, খবর পেয়ে বিকেলে নির্মানাধীন ভবনের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধ ডুরি আঙ্গুল লেনের স্থানীয় বাসিন্দা। তার শরীরে বিভন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই জানান, ধারনা করা হচ্ছে, সোমবার রাতে যেকোন সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে নির্মাণাধীন ভবনের নিচে রেখে পালিয়ে যায়। ওই নির্মানাধীন ভবনের কেয়ারটেকার রুবেল হোসেন বিকেলে মরদেহ দেখতে পেয়ে লালবাগ থানায় জানায়। তবে কয়েকদিন ধরে ভবনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ ডুরি আঙ্গুল লেনের বাসিন্দা। সে নিজে মাদকাসক্ত ছিল। আবার বিক্রিও করত। এর আগে লালবাগ থানা পুলিশ তাকে কয়েকবার আটকও করেছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর