Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর শুনানি মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেট
৩০ মার্চ ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:০৩

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরী।

ঢাকা: রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির দিন পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, ফাহিম চৌধুরীকে আদালতে আনার সময় বিপুলসংখ্যক কনটেন্ট ক্রিয়েটর আদালত প্রাঙ্গণে ভিড় করেন।

এর আগে, রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী তাকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুর এলাকায় সুবাস্তু মার্কেটের সামনে বিক্ষোভ চলাকালে গুলিতে মো. ইমরান (৩০) নামের এক ব্যক্তি আহত হন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় দায়ের করা হত্যা মামলায় ফাহিম চৌধুরীকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর