Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাভারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২৩:২৮ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১১:৪২

ঢাকা: সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি স্বামী মো. মাজাহারুল হক বিপ্লবকে (৪০) যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

র‍্যাব জানায়, ১৯ মার্চ র‌্যাব-৪ ও র‌্যাব-১২ এর একটি যৌথ আভিযানিক দল বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে সাভারের তেতুলঝোড়া এলাকার চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাজাহারুল হক বিপ্লবকে গ্রেফতার করে।

মামলার এজাহার ও সিপিসি-২, র‍্যাব-৪ সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে আসামির মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। সেই সূত্রে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং গত ফেব্রুয়ারী মাসে আসামী মো: মাজাহারুল হক বিপ্লব ভিকটিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর ভিকটিম তার পরিবারের অজান্তে স্বামীর সাথে সাভারে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। গত ১৩ মার্চ ওই বাসার মালিক রাত ১০টায় বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে ঘরের লাইট ও ফ্যান চালানো অবস্থায় ঘরের বাহিরে তালা লাগানো। জানালা খোলা থাকার কারণে তিনি জানালা দিয়ে উঁকি মেরে দেখেন রুমের ভিতরে চৌকির উপর ভিকটিম শোয়ানো অবস্থায় রয়েছে। তারপর অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে বাড়ির মালিকের সন্দেহ হয়। তখন বাড়ির মালিক ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। সাভার থানার পুলিশ তৎক্ষণাৎ এসে স্থানীয় লোকজনের সহয়তায় দরজার তালা ভেঙ্গে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিবাহের কিছুদিন পর আসামি সন্দেহ করে তার স্ত্রী কারো সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রায়ই সময় এই বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হত। এই ঘটনার জের ধরে আসামি গত ১৩ মার্চ ভিকটিম সাদিয়া আক্তার টুম্পাকে তার ভাড়া বাসার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের বগুড়ার সোনাতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে মাজাহারুল হক বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর