Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২০:৩৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২২:৪৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সাকমান হোসেন (৪৬) নামে এক আসামী ঢাকা মেডিকেলে মারা গেছেন।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষিরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। ওই আসামির বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামে। তার বাবার নাম আবু বাক্কার সরকার। হাজতি নম্বর ১৯১৪/২৬।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর