Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের বিবাদ মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল যুবদল নেতার

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৯:১২ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২০:৩৩

বিবাদ মেটাতে গিয়ে কিল-ঘুষিতে নিহত বেল্লাল হোসেন মিশরী। ছবি কোলাজ: সারাবাংলা

‎লক্ষ্মীপুর: ‎লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে বেল্লাল হোসেন মিশরী (৪৮) নামে স্থানীয় যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত বেল্লাল কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্ত আরমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের দাবিতে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা।

অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে।

পুলিশ ও ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা রাখা নিয়ে আরমান ও বৃদ্ধ রিকশাচালক কবির মোহরির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে স্থানীয় যুবদল নেতা বেল্লাল তাদের শান্ত করতে এগিয়ে যান। এতে আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত চলছে।’

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর