Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রায় ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩

যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা।

খুলনা: খুলনা শহরে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মিলন মাল (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে। পরে গুণে দেখা যায় সেখানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা রয়েছে।

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

এক ম্যাচে ২৪ লাল কার্ড!
৭ এপ্রিল ২০২৬ ১২:১৫

আরো

সম্পর্কিত খবর