Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে সাম্পানভর্তি চোরাই ডিজেল জব্দ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৩:২৬

জব্দ হওয়া চোরাই ডিজেল ও আটক হওয়া ব্যক্তিরা।

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন মো. সুফিয়ান (৩০), মো. হোসেন (৩২) ও মো. হাসমত (৩৪)।

এ সময় চোরাই ডিজেল বহনকারী সাম্পানও জব্দ করা হয়।

নৌ-পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নারিকেলতলা মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

সন্দেহভাজন একটি সাম্পানে তল্লাশি চালিয়ে ২০টি ড্রামে রাখা মোট ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর