চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়নে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে বিজয় দে নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের মানিকপুর পুকুর পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিজয় দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র দে-এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দে মানিকপুর গ্রামের মোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে থাইগ্লাস ও স্টিলের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তরুণ কাজের সূত্রে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।